মোঃ মোশারফ হোসেন, নকলা : শেরপুরের নকলায় আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত পৌর মেয়র ও ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গনসংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা ডাকবাংলো চত্বরে ওই সংবর্ধনার দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, সহ-সভাপতি আম্বিয়া খাতুন, ফেরদৌস রহমান জুয়েল, আঃ খালেক, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার, যুব-ক্রীড়া সম্পাদক শাহ মোঃ ফুয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
সংবর্ধিতরা হলেন নব নির্বাচিত নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও ১ হতে ৯ নং ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন যথাক্রমে ১ নং ডিজিটাল গনপদ্দীর মোঃ শামসুর রহমান আবুল, নকলার মোঃ আনিসুর রহমান সুজা, উরফার মোঃ রেজাউল হক হীরা, গৌরদ্বারের মোঃ শওকত হোসেস খান মুকুল, বানেশ্বর্দীর আলহাজ্ব মোঃ মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা মোহাম্ম ফয়েজ মিল্লাত, টালকীর মোঃ বদরুজ্জামান বদি, চরঅষ্টধরের বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী ও ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের সাজু সাঈদ সিদ্দিকী।




