ঠাকুরগাঁও প্রতিনিধি : হরতাল অবরোধের কারণে আখের সরবরাহ না থাকায় ঠাকুরগাঁও চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। সহিংসতার আশংকায় চাষীরা মিলে আখ সরবরাহ দিতে পারছে না ।
শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ২০১৩-২০১৪ সালের মাড়াই মৌসুম শূুরু হয়। চালুর একদিন পরেই আখের অভাবে কারখানার চাকা ঘুরচ্ছে না। চলতি মৌসুমে ১লাখ ১৫ হাজার মেট্রিকটন আখমাড়াই করে ৮হাজার ৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা ধার্য্য করা হয়।
মিল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান,আখ চাষী সমিতির সহায়তায় কৃষি ভারি শিল্প চিনিকলটি হরতাল অবরোধ মুক্ত রাখার জন্য বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের স্থাণীয় নেতাদের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু তাদের তরফ থেকে কোন সাড়া মিলেনি।
এ প্রসঙ্গে বিএনপির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন আজ মঙ্গলবার সন্ধ্যায় মিটিং ডেকে কৃষি ও কৃষকের স্বার্থে ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে।
অন্য দিকে আখ চাষী সমিতির নেতা ইউনুস আলী ও রুহুল আমিন চিনি শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে হরতাল অবরোধ মুক্ত রাখার দাবি জানান।




