ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিবাচক মনোভাব থেকে সরে আসিনি : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৫:৫৫ অপরাহ্ণ

fakhrul1শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট নিরসনে ইতিবাচক মনোভাব থেকে আমরা দূরে সরে আসিনি। তিনি ১৫ ডিসেম্বর রবিবার রাতে এক বিবৃতিতে ওই কথা বলেন।
বিবৃতিতে ফখরুল বলেন, ৫ বছর নির্যাতিত হয়েও শুধু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এখনও সংকট নিরসনে এবং সকল দলের অংশগ্রহণ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক মনোভাব থেকে দূরে সরে আসিনি।
তিনি বলেন, সরকারের পোষ্য নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ঘোষিত আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলীয় আওয়ামী ঘরানার কর্মকর্তাদের দিয়ে সাজানো প্রশাসনের সহযোগিতায় ১শ ৫৪ জন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে যে প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে তা নজিরবিহীন এবং এক লজ্জাজনক ঘটনা।
বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই জনগণের ভোটের অধিকারের কথা বলেন, বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করার অধিকারের কথা বলেন, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকার চূড়ান্তভাবে হরণ করার যে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন তা ভূতের মুখে রাম নামের সমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গুম, খুন, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় জনতার রোষ থেকে পালিয়ে যাবার কোন পথই খোলা থাকবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!