ads

বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্স বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ও উত্তর কোরিয়া যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৮ তম।

Shamol Bangla Ads

এদিকে তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের পাসোপোর্ট হাতে থাকলেই বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৪টি গন্তব্যে যাওয়া যাবে বিনা ভিসায়। দ্বিতীয় স্তানে রয়েছে ফিনল্যান্ড এবং সুইডেনের সাথে দক্ষিণ কোরিয়া। এই দেশগুলির পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের অনুমতি মিলবে।

প্রতিবেশী দেশ ভারত তালিকায় ৮০ নম্বর স্থানে রয়েছে। ভারতীয়রা বর্তমানে বিনা ভিসায় ৬২টি দেশে যেতে পারেন। ২০২৩ সাল ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে। এবার তিন ধাপ এগিয়েছে।

Shamol Bangla Ads

হেনলি অ্যান্ড পার্টনার্সের র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে নিচের স্থানে আছে আফগানিস্তান। কয়েক ধাপ ওপরে রয়েছে পাকিস্তান। পাসপোর্টের শক্তির বিচারের পাকিস্তানের অবস্থা ইয়েমেন ও সোমালিয়ার চেয়েও খারাপ। নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলো বাংলাদেশের আশেপাশেই অবস্থান করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি পরবর্তী সংবাদ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads