ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৮:৫৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের পদ্মানদীর বাইরচর থেকে রবিবার দুুপুরে জয়নাল আলী (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহত জয়নাল টাঙ্গাইল জেলার সদর থানা এলাকার দিন মজুর আজমির আলীর ছেলে। মনির হোসেন নামের একজন নিজেকে নিহতের মামা পরিচয় দিয়ে মোবাইলে জানান, জয়নাল সদর থানা বাজারে ইলেকট্রনিক্স মিস্ত্রি হিসেবে ফ্রিজ মেরামতের কাজ করতো। বেশ কিছুদিন আগে তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার একজনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সুত্র ধরেই গত ৬ ডিসেম্বর ভেড়ামারায় বেড়াতে যাচ্ছে বলে বাড়ির লোকজনকে জানিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। একজন তার মোবাইলে রিং করে বলে একটি ছেলের কঙ্কাল ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের পদ্মা নদীর বাইরচরে পড়ে আছে। তার কঙ্কালের পাশে পড়ে থাকা প্যান্টের পকেটে আপনার মোবাইল নম্বর পেয়ে রিং দেওয়া হয়েছে বলে জানায়। তবে জয়নালের সঙ্গে মোবাইলে ভেড়ামারা এলাকার মেয়ে নাকি ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছিলো, তা মামা মনির জানাতে ব্যর্থ হয়েছেন। পাকশী ফাঁড়ির এটিএসআই মানিকুজ্জামান জানান, স্থানীয় কিছু লোকজন বাইরচরে কাশবন কাটতে গিয়ে কঙ্কালটি দেখে রবিবার বিকেলে মোবাইলে তাকে অবগত করেন। দুপুরে তিনিসহ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের পাশে পোশাক ও মোবাইল নম্বর সম্বলিত কার্ড পড়ে থাকতে দেখেন। সেই কার্ডের উপরের মোবাইল নম্বরে রিং করেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কঙ্কালটি নিখোঁজ জয়নালের। কঙ্কালটি উদ্ধার করে থানা আনা হয়েছে। মনিরের মোবাইলের মাধ্যমে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Need Ads
error: কপি হবে না!