ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২০ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিন্নির জামিন : তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২০ ৬:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৭ দিনের মধ‌্যে ওই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর জামিন কেন বাতিল হবে না- জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। শুনানিতে আদালতের কাছে সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন নির্ধারণ করে।

সোমবার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র, বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন। গত ৮ জানুয়ারি আদালতের কাছে ‘সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়ার’ অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যা কলেজ হাসপাতালে মারা যান। ওই হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে পুলিশ আদালতে ২টি চার্জশিট দেয় ।

Need Ads
error: কপি হবে না!