পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি: ৭ ডিসেম্বর জেলার পীরগঞ্জে ২০০২ সালে গঠিত সাংবাদিক কল্যান সমিতি’র দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি পূনর্গঠিত করা হয়েছে। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আজম রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব-সম্মতিক্রমে আলোর দিগন্ত প্রতিনিধি আবুল হাসনাত কে সভাপতি, নিউজ টু-ডে, কালবেলা ও তিস্তা প্রতিনিধিকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি সহ ১৮ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে সহ.সভাপতি জিয়াউল্লাহ রিমু (প্রথম খবর, কাঞ্চন), যগ্ম সম্পাদক সাইদুর রহমান মানিক (জনতা, মায়াবাজার, অন্তরকন্ঠ), সাংগাঠনিক সম্পাদক এমএ আওলাদ হোসেন লিটন (মানব বার্তা ও যুগের আলো), অর্থ সম্পাদক মো: গোলাম রব্বানী (দৈ.বাংলাদেশ সময়, পল¬ীবার্তা), ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক (দৈ.দিনকাল, আজকের প্রত্যাশা ও উত্তরা), কার্যকরী সদস্য কাজী নূরুল ইসলাম (প্রথম আলো), আজম রেহমান(ভোরের কাগজ, বাংলাদেশ টু-ডে, গণআলো, দেশবার্তা, লোকায়ন), সাধারন সদস্যরা হলেন, এনকে রানা (দৈ.যায় যায় দিন, আজ-আগামীকাল ও প্রতিদিন), শেখ সমশের আলী ( আলোর কন্ঠ, বার্তাবাহক ও শ্যামল বাংলা২৪.কম), ইয়াসমিন অনন্যা (দৈ.খবর, বাংলা-নিউজ২৪.কম), মো: নূরুল হক (দৈ. উত্তরা), সাজেদুর রহমান লিটন (রংপুর চিত্র, যমুনা নিউজ ও একুশে সংবাদ), মো: নূরুন নবী রানা (বাংলাপোষ্ট, বাংলার আলো), কামরুন্নেছা আইভি (চলার পথে), হুমায়ূন কবীর (দৈ. স্বর্নসকাল, ইউনাইটেড নিউজ ও জাষ্টনিউজ) ও মনসুর আহম্মেদ(উত্তর কন্ঠ)। সমিতির সার্বিক কল্যান ও উন্নতির লক্ষ্যে পৃষ্ঠপোষকতার জন্য স্থানীয় সংসদ সদস্য, নিকটতম সময়ের সাবেক সংসদ সদস্য, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার কে পৃষ্ঠপোষক ও প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শের জন্য পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক কে উপদেষ্ঠা করা হয়েছে।




