ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুনেই আসছে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি

খবর টি পড়েছেন : ১৭২
জুনেই আসছে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। আসছে জুন মাসেই নতুন নিয়োগের ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

পুলিশ সদর দফতর সূত্র জানায়, এবার পুলিশের কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হতে পারে।গত কয়েক বছর ধরে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে এবার আবেদনের যোগ্যতার মানদণ্ড কিছুটা বাড়িয়ে নূন্যতম এইচএসসি করা হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া, এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আর আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

Shamol Bangla Ads

পুলিশ সদরদফতরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিয়োগবিধিতে কিছু সংশোধন আনা হচ্ছে। সেটি এখনও অনুমোদিত হয়নি। সংশোধনী অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। স্বচ্ছতা ও তদবির কমাতে নিয়োগবিধিতে সংশোধনী আনা হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকবে। তবে শিক্ষাগত যোগ্যতায় যারা এগিয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, নিয়োগ ও নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনীগুলো চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে।বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১০ হাজারের মতো ফোর্স রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশনা দেন। তবে করোনার কারণে ২০২০ সালে পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন ॥… পরবর্তী সংবাদ খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল