ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৩ ৫:০০ অপরাহ্ণ

DSC06700শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :  শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বিকাল ৪.১৫ টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে ভায়াডাঙ্গা ক্রীড়া সংঘের উদ্যোগে  খেলাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও ২নং রাণীশিমূল পাইলট ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান-আবু সামা কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান আমান উল­াহ, আব্দুল খালেক তাঁরা, প্রধান শিক্ষক আবু রায়হান, আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানি, অন্যান্যের মধ্যে আ’লীগ নেতা এম এ মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক, জাকির হোসেন মিঠু, আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে এস আই শাওন মাহমুদ অপু, বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও ভাষ্যকার মিলন ঠাকুর, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক এম আর টি মিন্টু, সংগঠক মমিনুল ইসলাম সহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ । ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ‘‘ভায়াডাঙ্গা বাজার উত্তর বনাম ভায়াডাঙ্গা বাজার পশ্চিম’’ অংশ নিয়ে পেশি শক্তি, কৌশল ও মর্যাদার হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ৫৭ পয়েন্টে পশ্বিম দল বিজয়ী হয় এবং ৪২ পয়েন্টে উত্তর দল বিজীত হয়। সংগঠনের পক্ষে বিজয়ী দলকে একটি খাসি উপহার দেওয়া হয় এবং উভয় দলের ১৬ জন খেলোয়ারকে নির্বাহী কর্মকর্তার নিজস্ব অর্থায়নে সৌজন্য মেডেল উপহার প্রদান করেন বিশেষ অতিথি রুহুল আলম তালুকদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!