ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

খবর টি পড়েছেন : ৩২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে সয়াবিন তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট কমাল সরকার। এ ছাড়া সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে আরো উল্লেখ আছে, অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়িয়েছে সরকার। জানা গেছে, রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও দো সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেল আমদানিতে কর থেকে আমদানিকারকদের অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে… পরবর্তী সংবাদ বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads