ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি লুনা রোসা মোংলাবন্দরে ভিড়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।

Shamol Bangla Ads

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪ হাজার ২শ টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এমভি লুনা রোসা।

এরপর লাইবেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় মোংলাবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। তারপর বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে সেটি লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রটির গোডাউনে।

Shamol Bangla Ads

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলাবন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস

Need Ads
error: কপি হবে না!