ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা : ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:১৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা : ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার কালুপোল ও কিরণগাছি বাজারে সরকারদলীয় সমর্থকরা বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান অফিসে হামলা-ভাঙচুর করেছে। এছাড়া বিএনপি- জামায়াত সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদানও করেন তারা। শনিবার রাত ৮ টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানায়, শনিবার দিবাগত রাত ৯ টার দিকে সরোজগঞ্জ বাজারস্থ সরকারি দলের  ৫০-৬০ জন ক্যাডার ২৫-৩০ টি মোটরসাইকেল যোগে সদর উপজেলা কালুপোল বাজারে যায়। এসময় তারা তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আক্তার হোসেনের অফিস, বাবুল আক্তার, মোতাহার, রুহুল আমিন ও তাপসসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা নগদ ৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বিএনপি- জামায়াত সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যায়। এরপর তারা কিরণগাছি বাজারে হামলা চালিয়ে বিএনপির কর্মীদের সমিতির অফিসসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে চলে যায়।
তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও শঙ্করচন্দ্র ইউনিয়নের ইউপি সদস্য টিটনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারদলীয় ক্যাডাররা প্রায়ই তাদের নেতা-কর্মীদের উপর হামলা ও ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী জানান, আমি ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!