নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে আ.আজিজ (৩৮) নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার রঞ্জয় তেঘর গ্রামের পশ্চিম মাঠের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার কর হয়। ওই যুবক নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের করমতুল¬াহর ছেলে।
জানা যায়, আ. আজিজ ২২ নভেম্বর বিকেলে ঝিনা গ্রামে তার নানার বাড়িতে দাওয়াতে যায়। রাতে ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী ঘটনাস্থল পরির্দশন করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলীর সাথে কথা বললে তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।




