ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : আগামী দশম জাতীয় নির্বাচনী তফছিল ঘোষণার প্রতিবাদে ১৮ দল মহাজোটের অবরত,হরতাল ও বিভিন্ন পিকেটিং অব্যহত। ২৬ তারিখ মহাজোটের ডাকা অবরোধ কর্মসূচির ফলে রাজশাহীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে অবরোধ সমথ্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া সহ অনেক ক্ষয়- ক্ষতির সম্মুখীন হয় সাধারণ জনগণ। এদিকে বৃহস্পতিবার সকাল ৭টার সময় রাজশাহী শালবাগান এলাকা পুলিশ টহল দারী এপিসিতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনার পরিস্থীতি নিয়ন্ত্রণে পুলিশ সহ সাধারণ জনগণ এগিয়ে আসে। দেশের এই করুণ দৃশ্য আজ দৃষ্টান্ত্য সারা বিশ্বে । কে মরবে ,কে বাঁচবে,দেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে এ তা বর্তমান উভয়ের মধ্যে উদ্দীপনার অভাব। বুধবার রাত্রি অনুমান ৭:৩০ মিনিটে সাহেব বাজার জিরো পয়েন্টে পিকেটারদের লক্ষ্য করে পুলিশ বেশ কয়েক রাউন্ট রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে অবরোধ কারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এরি সুত্রে ধরে বিনোদপুর,কাটাখালীতে বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুরের ঘটনা ঘটে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিসস্থীতি নিয়ন্ত্রণে আনে। ভ্যান, অটো-রিক্সা চালক,দিনমজুর ও পথচারীদের সাথে কথা বলে জানা যায়,বর্তমান দেশের ক্ষমতার লড়াই চলছে। কোন দল দেশও জাতির কথা চিন্তা করছে না । কেউবা ক্ষমতায় থাকার জন্য, কেউবা ক্ষমতায় আসার প্রচেষ্টায় অটল।কিন্তু বর্তমান উভয়ের সমঝোতায় দেশের পরিস্থীতি শান্ত করতে সক্ষম।




