ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় জামায়াত-শিবিরের ২ নেতাকর্মীসহ আটক ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:৩১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় জামায়াত-শিবিরের ২ নেতাকর্মীসহ আটক ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-জীবননগরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকর্মীসহ সাতজনকে আটক করেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চালায়। বৃহস্পতিবার তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে জামায়াত নেতা মনোয়ার হোসেন (৪০), রুইতনপুর গ্রামের গোলাম রসুলের ছেলে আলিম (৪০), খোরশেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), আব্দুল হান্নানের ছেলে অল্টু (২৮), বেল্টু (২৫), জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের কেরামত আলীর ছেলে শিবির নেতা সোহাগ (২৬) ও উথলী গ্রামের সোবহান মন্ডলের ছেলে আবু তালেব (৩৫) কে আটক করে।
আলমডাঙ্গা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!