আজহারুল হক, গফরগাঁও : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে (ময়মনসিংহ-১০)গফরগাঁও নির্বাচনী আসনের জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনলেন গফরগাঁও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মজিবর রহমান। দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে গত শনিবার তিনি মনোনয়ন পত্র ক্রয় করেন।

গফরগাঁও নির্বাচনী আসনটি বরাবরই আলোচিত ও মর্যাদাপুর্ন। প্রাচীন জনপদ গফরগাঁও উপজেলার উত্তরাঞ্চল রাওনা ইউনিয়ন ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হুরমত উলাহ সরকারের সুযোগ্য ছেলে মজিবর রহমান দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। বিশেষত গফরগাঁওয়ের উত্তরাঞ্চলের জন মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ নেতা তার পিতার নামে হুরমত উলাহ কলেজ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ১৯৭০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি আশা করছেন জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দিলে আগামী নির্বাচনী তিনি পার্টি এ আসনটি উপহার দিতে পারবেন। অপরদিকে ক্বারী মাওলানা হাবিবুলাহ বেলালী ও গফরগাঁও উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি ও কেন্দ্রিয় সৈনিক ক্লাবের যুগ্ন মহাসচিব কামরুল হাসান হাবিব জাতীয় পার্টির মনোনয়ন ক্রয় করেছে।
অপরদিকে এ আসনের জন্য একমাত্র মহিলা প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহমুদা সুলতানা মীরা। উপজেলার দক্ষিনাঞ্চলের প্রবাদ পুরুষ শাহ বদরুল হক গেদু মিয়ার সুযোগ্যা কন্যা মাহমুদা সুলতানা দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় মহিলা আ’লীগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া তিনি ঢাকার উত্তরা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। জরিত রয়েছেন নারী আন্দোলন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে। বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের পরিচালক এবং এ, আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ট্রাষ্টি হয়ে নারী উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরলস কাজ করছেন দীর্ঘ দিন ধরে। এবার তিনি জন মানুষের কল্যাণে পিতৃ পুরুষের পুণ্য ভূমি ময়মনসিংহের প্রাচীন জনপদ গফরগাঁও উপজেলাবাসীর সেবার ব্রত নিয়ে তাদের সুখ-দু:খে থেকে জনসেবার সুযোগ চান। গফরগাঁওয়ের দক্ষিনাঞ্চলের আট ইউনিয়নের জন মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সহযোগিতায় মাহমুদা সুলতানা মীরা পাগলা পুলিশ ষ্টেশন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। পশ্চাদপদ এই জনপদের মানুষের আজন্ম চাওয়া হিসেবে পাগলা তদন্ত কেন্দ্রটি তিনি যেন পুর্ণাঙ্গ থানায় বাস্তবায়ন করেন। মনোনয়ন পত্র জমা দানের পর তার প্রতিক্রিয়ায় মাহমুদা সুলতানা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের প্রতীক হয়ে গণ মানুষের জন্য কাজ করতে চাই।




