ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় পেছালো তফসিল ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ১০:৩০ অপরাহ্ণ

cec-brieffingশ্যামলবাংলা ডেস্ক : সবরকম প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় পেছালো দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ২৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ইসি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে। কমিশনও সেটাই চায়। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক- এটাই দেশবাসীর প্রত্যাশা।
সোমবার তফসিল ঘোষণা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে এখনও কমিশনের বৈঠক হয়নি। বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে। এটা কাল (সোমবার) হতে পারে। আবার পরশুও (মঙ্গলবার) হতে পারে।
তফসিল ঘোষণায় কেন অপেক্ষা করছেন- এমন প্রশ্নের জবাবে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সিইসি বলেন, আপনারাই তো খবর দিয়েছেন যে, বড় দুই দলের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়েছে। কমিশনও চায়, সমঝোতা হোক। সারাদেশের মানুষ সমঝোতা চায়। সুতরাং সমঝোতার জন্য কি সময় দেওয়া উচিত নয়?
সমঝোতার জন্য ইসি কত দিন অপেক্ষা করবে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা কমিশনকে বিবেচনায় নিতে হবে। আর পর্যাপ্ত সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে।

Need Ads
error: কপি হবে না!