ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিএনপির ডাকে পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ৮:০৪ অপরাহ্ণ

Pabna Hortaler Somorthone Bikkov Photo-2পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের জামিন শুনানী পিছিয়ে দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে জেলা বিএনপির ডাকে শনিবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শহরের অনন্ত এলাকা, বাইপাস, মহিষের ডিপো এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান হয়। এ ছাড়া সকালে সরকারী এডওয়ার্ড কলেজ গেট ও মুজাহিদ ক্লাব এলাকায় হরতালের সমর্থনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা।
হরতাল শুরুর পর জেলা থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল। রিকসা-ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে শিমুল বিশ্বাসের মুক্তির দাবীতে ৯ নভেম্বর এবং ১৬ নভেম্বর পাবনায় সকাল -সন্ধ্যা হরতাল পালন করে স্থানীয় বিএনপি।
দুপুরে শিমুল বিশ্বাসের মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কে এস মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল¬াহ আল মাহমুদ মান্নান মাষ্টার,  এ্যাড. মাসুদ খন্দকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবিব হাসান বাচ্চু, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা, শহিদুর রহমান টুটুল বিশ্বাস, আনিসুল হক বাবু, সেলিম আহম্মেদ,মনোয়ার শামীম, জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু,  জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাজমুল হোসেন, এ্যাড. আলী বারেক, কোষধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন চুন্নু, মনির হোসেন মুরাদ সমবায় বিষয়ক সম্পাদক আজম চৌধুরি যুব বিষয়ক সম্পাদক আসলাম হামিদ খাঁন,  জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক লতিফ সরদার জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ হিমেল রানা,সাধারন সম্পাদক তসলিম হাসান সুইট,সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আজম প্রামনিক প্রমুখ। নেতৃবৃন্দ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া ও আটককৃত নেতা কর্মীর মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে সুজানগরে হরতালের পক্ষে সমাবেশ শেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুত্বর আহত হন দুলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা আজাদ, আব্দুস সালাম, টুটুল, সেচ্ছাসেবক দলের মাসুদসহ বেশ কয়জন বিএনপি’র নেতাকর্মী। এসময় ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!