ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরের হেমনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১:১৮ অপরাহ্ণ

Tangail_District_Map_Bangladesh-160গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : অসাংবিধানিকভাবে নির্বাচনকালীন সরকার গঠনের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গোপালপুরের হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার হেমনগর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম রোজ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার এলাকা হতে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে মো. গোলাম রোজ তালুকদারের সভাপতিত্বে হেমনগর ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, হেমনগর ডিগ্রি কলেজের সাবেক জি.এস আব্দুল জলিল, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ ও আসাদুজ্জামান লাল মিঞা, হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!