শাহআলম কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় থানা পুলিশ উপজেলা জামায়াত সাবেক আমীর ও ভুঞাপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার ঘাটান্দির নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান , ১৮ দলীয় ডাকা ৮৪ ঘন্টার হরতালে ভুঞাপর সারপলশিযাতে পুলিশ-শিবির সংঘর্ষ ঘটে । ওই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উলেখ করে ১৫০ জন জামায়াত শিবির কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেন । ওই মামলায় পৌর এলাকার ঘাটান্দি থেকে জামাতের সাবেক আমির মোহাম্মদ রবিউল ইসলামকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।




