ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের শফিকুল ভারতে নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৩ ৫:২৫ অপরাহ্ণ

Untitled_0026 (11)মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শোলমারী গ্রামের শফিকুল ইসলাম (২৮) ভারতের মুরুটিয়া থানা এলাকার কাকজীপাড়ায় নিহত হয়েছেন। তার পিতার নাম বাবু মিয়া। মঙ্গলবার রাতে ভারতীয় দুর্বৃত্তরা তার গলায় ফাঁস দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাথুলী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিহত শফিকুলের লাশ বিএসএফ ফেরত দেবে বলে জানিয়েছিল বিজিবি। এ বিপোর্ট লেখা পর্যন্ত লাশ হস্তান্ত করা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাথুলী কোম্পানি কমান্ডার ফজলুল হক নিহতের পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানিয়েছেন, একটি ডাকাতি মামলায় আসামী হয়ে ৭/৮ মাস আগে ভারতে পাড়ি জমায় শফিকুল। সেখানে স্থানীয় কিছু চরমপন্থির সাথে বিরোধের জের ধরে খুন হয় সে। তার লাশ বর্তমানে ভারতের মুরুটিয়া থানায় রয়েছে।
কাথুলী সীমান্তের ১৩৩ নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ এস পিলারের নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কাথুলী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুরুটিয়া থানার ৮৫ বিএসএফ’র টেইপুর ক্যাম্পের এসআই মাহিন্দ্র ঘোষ।
মেহেরপুর সদর থানার এস আই দুলু মিয়া জানান, শফিকুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায়, ডাকাতি, অস্ত্র-বিস্ফোরক ও অপহরনের চারটি মামলা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!