ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৩:১৩ অপরাহ্ণ
কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি পিকআপ ভ্যান (গোপালগঞ্জ ১১-০০০৩) এর চাপায় মিলি (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল ২০মে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা-বরমচাল সড়কের নন্দনগর এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলি নন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। সে একই এলাকার আকিলপুর গ্রামের লাল মিয়া ওরফে রজব আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, উপজেলার নন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে রাস্থা পারাপারের সময় পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিলির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু মিলির লাশ ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূঘটনার পরপর পিকআপ ভ্যানের ঘাতক চালক পালিয়ে যায় ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অমল কুমার ধর ও বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়ায় নবজাতকের লাশ উদ্ধার

Shamol Bangla Ads

মৌলভীবাজারের কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কের ফানাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২০মে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রিজের পাশে পলিথিনের মধ্যে স্থানীয়রা ওই নবজাতককের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নবজাতকটির বয়স দুই/একদিন হবে বলে স্থানীয়দের ধারণা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!