হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর বুধবার বিকেলে হোসেনপুর থানা বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কেক কেটে নতুন বাজার যাত্রী চাউনি মোড়ে উৎসব মুখর পরিবেশে প্রিয়নেতা তারেক জিয়া জন্মদিন পালন করে নেতা কর্মীরা।
উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান,পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, এড. মনিরুল ইসলাম রাজন, শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, জেলা বিএনপির সদস্য সোরহাব উদ্দিন ভেন্ডার, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, বিএনপি নেতা আব্দুল কাইযুম, ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মো. শফিকুল ইসলাম হিমেল, সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন প্রমূখ।




