নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় বাল্য বিয়ে প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও প্ল্যান বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল করিম, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, টেকনিক্যাল কর্মকর্তা শাহনাজ বেগম প্রমুখ।




