ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে মেধা বিকাশ কার্যক্রমের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ১২:৫৯ অপরাহ্ণ

Pic-2মেহের আমজাদ, মেহেরপুর : ফ্রেন্ডস ফাউন্ডেশন মেহেরপুরের উদ্যোগে ফ্রেন্ডস ফাউন্ডেশনের কার্যালয়ে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষে বিনা বেতনে ৩ মাস ব্যাপি মেধা বিকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধা বিকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।
ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের প্রবীণ আইনজীবী  একরামুল হক হীরা ও এ কেএম ফজলুল করিম। ফ্রেন্ডস ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোদাচ্ছার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহযোগি অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক নূরুল আহমেদ, প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) মোতালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!