ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাণিজ্য মেলার সময় বাড়ানোর প্রস্তাব

খবর টি পড়েছেন : ১৭৭
বাণিজ্য মেলার সময় বাড়ানোর প্রস্তাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মেলার সদস্য সচিব আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মেলার সময় বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে। তবে আমরা এখনো কোনো উত্তর পায়নি। আশা করছি, শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

Shamol Bangla Ads

আব্দুর রউফ বলেন, ‘এবার ব্যবসায়ীরা অনেক লোকসান করছে। এ জন্য তারা একটি আবেদন করেছেন। আমরা তাদের আবেদন বিবেচনায় নিয়ে মেলার সময় বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় ৮ দিন বাড়ানোর আবেদন করা হয়েছে। আমরা তাদের প্রস্তাবটিই মন্ত্রণালয়ে ফরোয়ার্ড (পাঠানো) করেছি। এখন মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
নিয়মানুযায়ী এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুধু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫ তম আসর । মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, বুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলার প্রথম থেকেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশ কম। মেলার প্রথম ১৩ দিন গড়ে ৪-৫ হাজার দর্শনার্থী হয়েছে বলে অভিমত মেলার গেট ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুলের। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন (১০ জানুয়ারি) বাণিজ্য মেলা বন্ধ রাখা হয়।
তবে, প্রথমদিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও দুই সপ্তাহ ধরেই অনেকটাই জমজমাট মেলা প্রাঙ্গণ। বিশেষ করে গত দুই শুক্র ও শনিবার মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে টইটম্বুর হয়ে ওঠে। শেষ সময় ঘনিয়ে আসায় ছুটির দিন ছাড়াও অন্যান্য দিনগুলোতে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রিও বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি চোরাপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে : কাদের পরবর্তী সংবাদ সাধারণ জনগণের উন্নতি দেশের উন্নয়নের পূর্বশর্ত : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads