ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

খবর টি পড়েছেন : ৩৩৫
ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এই ইঙ্গিত দেন।

Shamol Bangla Ads

গতকাল শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দুই দিনব্যাপী ইসরায়েল সফর করেন।

সে সময় তিনি বলেন, জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহুর সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। বহুদিন থেকেই ইউক্রেন ইসরায়েলের কাছে অস্ত্র-সহযোগিতা চেয়ে আসছে।

Shamol Bangla Ads

এদিকে, গতকাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সম্ভাব্য সব কিছু করছে ইসরায়েল। তবে সম্প্রতি ইস্পাহানের সামরিক কমপ্লেক্সে যে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তার পেছনে তিনি ইসরায়েলের হাত থাকার কথা স্বীকারও করেননি, আবার প্রত্যাখ্যানও করেননি। সূত্র : জেরুজালেম পোস্ট

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে করোনায় একদিনে ৯১০ প্রাণহানি পরবর্তী সংবাদ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই