বিশেষ প্রতিনিধি : বোরো আবাদকে সামনে রেখে শেরপুরে গুটি ইউরিয়া প্রস্তুতকারকদের দু’দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
১৬ নভেম্বর শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পাল, আপি প্রকল্পের বানিজ্য বিশেষজ্ঞ মো. নূরুল ইসলাম, ম্যাকানিকাল ইঞ্জিনীয়ার রামপ্রসাদ ঘোষ, এফএমও আবুবকর সিদ্দিক প্রমুখ।
কর্মশালায় ৫ উপজেলার ৬২ জন গুটি ইউরিয়া প্রস্তুতকারক ‘ব্রিকোয়েট মেশিন’ মালিক অংশগ্রহণ করেন।




