ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহবুব-মিলন ২ দিনের রিমান্ডে : সেলিমার জেলগেট জিজ্ঞাসাবাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ

147_3শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর রমনার উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হাতবোমা হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ৮ জানুয়ারী বুধবার ওই মামলায় সেলিমা রহমানসহ বিএনপির ৩ নেতাকে ৭ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালতে আবেদন করেছিল পুলিশ। বিএনপির অপর দুই নেতা হলেন- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। শুনানি শেষে আদালত খন্দকার মাহবুব হোসেন ও ফজলুল হক মিলনের জামিন আবেদন নাকচ করে তাদেরকে ২ দিন করে হেফাজতে নিয়ে ‘সতর্কতার সঙ্গে’ জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আর সেলিমা রহমানকে ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানী থেকে আটকের পর বুধবার রমনার উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হাতবোমা হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!