ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ৬:২৯ অপরাহ্ণ
বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে আট মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মোস্তফাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু জুনাইদ চামরুল ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের রুবেল খন্দকারের ছেলে।
জানা যায়, ঘটনার দিন সকালে শিশু জুনাইদকে নিয়ে তার বাবা রুবেল খন্দকার বাড়ির পার্শ্বে কাজ করছিলেন। এই ফাঁকে জুনাইদ পার্শ্বের খাদে পড়ে যায়। কাজের এক ফাঁকে বাবা জুনাইদকে না পেয়ে আশপাশে খোঁজাখুজি করতে থাকলে শিশুটি খাদের পানিতে ভেসে ওঠে। প্রতিবেশিরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
চামরুল ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক পানিতে ডুবে শিশু মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন

Need Ads
error: কপি হবে না!