ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের ফুলকপি চাষীরা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৯:৫৯ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : মুক্তি যুদ্ধের স্মৃতি ঘেরা উপজেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ফুলকপি চাষীরা এবার রাজনৈতিক কর্মসূচির কারণে লোকসানের মুখে পড়েছে। ঘন ঘন হরতাল ও  অবরোধ কর্মসূচিতে রাজধানী সহ বিভিন্ন জেলায় উৎপাদিত সবজি  ফসল পাঠাতে পারচ্ছেনা এই উপজেলার কৃষকরা।

Shamol Bangla Ads

সবজি চাষ ও নার্সারী করে এই উপজেলার স্বাবলম্বী হয়ে ওঠেছেন অনেক  প্রান্তিক চাষী পরিবার ।  কিন্তু এবছর সেপ্টেম্বর থেকে  রাজনৈতিক কর্মসূচি শুরু হওয়ায় ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই উপজেলায় না আসায়   ফসলের  ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হোসেন গাঁও রাউথনগর গ্রামের  চাষী আবুল কাসেম জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। হরতালের কারণে ঢাকায় পাঠাতে পারছেননা ফুলকপি। ফলে কমদামে বিক্রি করতে হচ্ছে শীতের সবজি। তার মতো ওই গ্রামের অনেক চাষির একই দশা। গত বছর এ সময়ে প্রতি ফুলকপি ৩০-৩৫ টাকা বিক্রি করেছিলেন। তা এবার স্থাণীয় হাটবাজারে ২০-১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক জানান,তার উপজেলায় প্রতি বছর বিপুল পরিমান জমিতে ফুলকপি চাষ হয়। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখান থেকে ফুলকপি,আলু সহ বিভিন্ন সবজি নিয়ে যান। হরতালের কারণে ব্যবসায়ীরা সহিংসুতার আশংকায় এ এলাকায় এবার আসেনি।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত  হোসেন  জানান, চলতি মৌসুমে এ জেলায় ২শ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে।

Need Ads
error: কপি হবে না!