চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম ভবনে ইউএনও মুহাম্মদ দিদারুল আলমের সভাপত্বি উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান শিবানি বিশ্বাস, শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহসিন আলী রেজা, ওসি মনিরুজ্জামান মোলা, স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস শাকুর, বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবুল মিঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং সরকারি অফিসের কর্মকর্তারা । এ সময় যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।




