মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : ৭ নভেম্বর বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা পলীশ্রী। এদিন দুপুরে সদরের ডাকবাংলো হলরুমে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবেদ আলী মন্ডল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, সাংবাদিক আব্দুর রশিদ তারেক, আজাদুল ইসলাম, আককাস আলী, গৌতম কুমার মহন্ত, লিয়াকত আলী বাবলু, এমএ ছালাম, এম সাখাওয়াত হোসেন, আইনুল ইসলাম, মাহবুব আলম, একে সাজু, গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার, ওয়াসীম আলী, পলীশ্রীর নওগাঁ জেলা ফ্যাসিলিটেটর রুপবানু আক্তার, ফিল্ড ট্রেইনার রোকসানা আক্তার প্রমুখ। সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নেতৃত্ব ও ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।




