ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৩ মাদক বিক্রেতা আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ১০:১৩ অপরাহ্ণ
যশোরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৩ মাদক বিক্রেতা আটক

ইয়ানুর রহমান, যশোর : কোতয়ালী থানা পুলিশ হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার সানাউল­াহর পুত্র রায়হান ওরফে কুয়েত রায়হান, সদর উপজেলা বিরামপুর কালিতলা গ্রামের আমির হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন ওরফে মালিক ও ঝুমঝুম পুর উত্তর পাড়ার সামছুল মিয়ার পুত্র আরিছ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৮ টায় কোতয়ালী থানার এসআই মাসুদুর রহমানসহ একদল পুলিশ ঝুমঝুমপুর বটতলাস্থ যশোর নড়াইল মহাসড়ক থেকে হেরোইন বিক্রিকালে ১৫ গ্রাম হেরাইনসহ আরিছকে আটক করে।
অপর দিকে, এসআই জামাল উদ্দিনসহ একদল পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২ টায় শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মাহমুদুর রহমান স্কুলের সামনে থেকে রায়হান ও সাজ্জাদ হোসেন ওরফে মালিককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পুলিশ জানায়, রায়হানকে আটকের পর সে স্বীকার করে স¤প্রতি সে হরতালে বোমা বিস্ফোরণ মামলার আসামী। এ ব্যাপারে মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!