ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০৪১ সালের আগেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২৪ নং ওয়ার্ডে বুধবার বিকেলে প্রায়ে ৪ কোটি টাকা ব্যয়ে কয়েকটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি হতে জিএম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি হতে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় হতে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, রাস্তা বড় করার জন্য জায়গা ছাড়তে হবে, ড্রেনের জন্য জায়গা রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads