ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে দুধর্ষ চুরি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ১০:৩০ অপরাহ্ণ
কুমিল­ায় বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে দুধর্ষ চুরি

তাপস চন্দ্র সরকার, (চট্টগ্রাম উত্তর) : কুমিল­া মহানগরীর ১৭নং ওয়ার্ড পালপাড়াস্থ কুমিল­া বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে চুরি সংগঠিত হয়েছে।  বুধবার ভোর ৫টার সময় এ ঘটনাটি ঘটেছে। চোরেরা ঘরের সিঁদ কেটে কার্যালয় থেকে ১টি ল্যাপটপ, ১টি মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পালাপাড়া এলাকায় প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে। এখানে মাদক ব্যবসা ও মাদকসেবীদের আনাগোনা বেশি। প্রতিদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা না হতেই বখাটেদের আড্ডা জমে। বখাটেরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করারও সাহস পায় না। কুমিল­া বধির কল্যাণ সংস্থার  সাধারণ সম্পাদক সৈয়দ মাজেদুল হক কামরুল জানান, এ ব্যাপারে আজ বিকেলে কুমিল­া মডেল থানায় সাধারণ ডায়েরী করা হবে এবং উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে। এ ব্যাপারে কুমিল­া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মাজেদুল হক কামরুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!