ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক অবরোধ,ককটেল বিষ্ফোরণ আর বাড়ি ভাঙচুরের মধ্যদিয়ে মেহেরপুরে হরতাল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ১০:৪০ অপরাহ্ণ

Pic -1 মেহের আমজাদ, মেহেরপুর : হরতাল সফল করতে মেহেরপুরের বিভিন্ন সড়কের ৬টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। হরতালের শুরুতেই গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর ও মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে জামায়াত-শিবির নেতাকর্মীরা এবং মেহেরপুর-হাটবোয়ালিয়া সড়কের পুর্ব মালসাদহ, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়ীয়া, পশ্চিম মালসাদহ এবং ছাতিয়ান এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। রাজনগরে পুলিশের বাধার মুখে ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। সকাল আটটার দিকে বামন্দি বাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় তারা ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বামন্দি বাজারে অবস্থিতি মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছারউদ্দীনের বাসায় হামলা চালিয়ে ৬ টি জানালার গ্ল¬াস ভাংচুর করে। তবে ককটেল বিক্ষোরণের ঘটনা দুটিতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
p-2 মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মহাম্মদ সাইফুল, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ওই অবরোধের নেতৃত্ব দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!