ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭০ জন : পাসের হার ৮৯.৭১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৭:৩৮ অপরাহ্ণ

JSC-Res-Moulvibazarমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৭১ শতাংশ। জেলার ৭টি উপজেলার ১৯টি কেন্দ্রে মোট ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৪০৯ জন এবং ছাত্রী ১১ হাজার ৭৫৮ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭০ জন। রোববার আনুষ্ঠানিক ভাবে আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরসহ অন্যান্য প্রধান শিক্ষকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ,  কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) হাসিনা ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, এনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!