জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। এতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন। ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা হয়।
প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://results.nu.ac.bd) রাত ৮ টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।









