মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে হাজি রহ্মি বক্স বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার উজলপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উজলপুর একাদশ ফতেপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মুরাদ একমাত্র গোলটি করেন। খেলায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে একটি গরু ও রানার আপ দলের হাতে একটি ছাগল তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, মরহুম হাজি রহ্মি বক্স বিশ্বাসের বড় নাতি শফিউল ইসলাম হিতা, বুড়িপোত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সাবেক কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। ফাইনাল খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।




