মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ১৮ দলীয় জোটের হরতালে পিকেটিং এর প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে স্থানীয় মোঃ হারুন, মোঃ সুমন, মোঃ আরিফ, মোঃ ইব্রাহীম, মোঃ শাহ জাহান আকন্দ ও ইব্রাহীম। ৪ নভেম্বর সোমবার সকালে ওই ৬ যুবককে আটক করা হয়।
জানা যায়, ১৮ দলীয় জোটের আহুত ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস গলান এলাকায় বিএনপি সামর্থিত কর্মীরা পিকেটিং এর প্রস্তুতিকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিতাই চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। সোমবার দুপুরে আটককৃদের গাজীপুর কোর্র্টে প্রেরণ করা হয়।
এদিকে হরতালের প্রথম দিনে কালীগঞ্জে সিএনজি, অটোরিক্সা ব্যাতিত দূর পাল¬ার কোন যান বাহন চলাচল করেনি।




