বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে ৪২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্দ্যোগে”সমবায় সামাজিক নিরাপত্ত”এই ম্লোগান নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ খোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,আ’লীগ নেতা আতাহার আলী মৃধা,খাদ্য কর্মকর্তা মৌসুমী বেগম,মুনিয়া আক্তার মুক্তা,আসাদুজ্জামান নয়ন,সমবায়ী এবায়দুল হক প্রমূখ।আলোচনা সভায় মিল্ক ভিটার প্লান্ট ও দুগ্ধ সমবায় নিয়ে আলোচনা করেন।




