ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-২০ দলে ফিরলেন সৌম্য, নয়া অধিনায়ক জাকের আলী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। দলে ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় নেওয়া হয়েছে তাকে।

Shamol Bangla Ads

জানা যায়, এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি লিটন। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের।

Shamol Bangla Ads

এশিয়া কাপ খেলতে আমিরাতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফেরেননি। এশিয়া কাপের দলটাই আফগান সিরিজের জন্য রেখে দেওয়া হয়েছে। শুধু লিটনের বদলি নেওয়া হয়েছে সৌম্যকে। শারজাহতে ২, ৩ ও ৫ অক্টোবর সিরিজ খেলবে বাংলাদেশ।

লিটনের ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় ফিজিও বলেছেন, ‘এমআরআই রিপোর্টে লিটনের পাজরের বাঁ পাশের মাংসপেশিতে গ্রেড ওয়ান পর্যায়ের ইনজুরি শনাক্ত হয়েছে। টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।’ ইনজুরি কাটিয়ে লিটন ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের টি-২০ দল:
জাকের আলী (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

Need Ads
error: কপি হবে না!