ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে নির্যাতনের শিকার আলেনূর বিচারের আসায় সপ্তাহ ধরে ঘুরছেন থানায়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৮:৩৫ অপরাহ্ণ

tanorতানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্বামী দ্বারা নির্যাতনের শিকার গৃহবধূ আলেনূর বিবি বিচার পাওয়ার আশায় সপ্তাহ ধরে ঘুরছেন থানায়। এরপরও মিলছে না তার কাঙ্খিত আইনি সেবা। ফলে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে, এনিয়ে থানা পুলিশ বলছেন ওই মেয়েকে থানায় আবার আরেকটি অভিযোগ নিয়ে পাঠিয়ে দেয়া হলে দেখা যাবে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তানোর পৌর এলাকার তানোর ঠাকুর পুকুর গ্রামে খাস জায়গার উপর মাটির ঘর নির্মাণ করে মায়ের সঙ্গে সংসার চলে আলেনূরের। পিতা সৈয়ব আলী মারা যাবার পর মায়ের কুড়ে ঘরে নুন আন্তে পান্তা ফুরায় আলেনূরের। এভাবে খেয়ে না খেয়ে সংসার চলে তার। এঅবস্থায় রাজশাহীর তানোর উপজেলার বেলপুকুরিয়া গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র লালচাঁন মৃধার সঙ্গে ৭ বছর আগে স্বতীনের ঘরে দ্বিতীয় বিয়ে হয় আলেনূরের। বিয়ের পর থেকে আলেনূর বিবি তার মায়ের বাড়িতে অন্যের কাজ করে সংসার চালান। এতটুকু খরচ তাকে দেন না স্বামী লালচাঁন । এরপরও তার মায়ের বাড়িতে এসে স্বামী লালচাঁন যৌতুকের দাবিতে প্রায় সময় আলেনূরকে অমানুষিক নির্যাতন করে আসছিলেন।

এঅবস্থায় গত সোমবার সকালে স্বামী লালচাঁন ভুটভুটি গাড়ি ক্রয়ের জন্য ৬০ হাজার টাকা তার মায়ের কাছে দাবি করেন। এত টাকা আলেনুর ও তার মা আশেনূর বেওয়া কিভাবে দেবেন তাদের সামর্থ্য নেই। এনিয়ে লালচাঁন তার শ্বাশুড়ী মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে লালচাঁন আলেনূর বিবিকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হাতের তর্জনী ভেঙ্গে দেন। আহত আলেনূর বিবি হাসপাতালে ভর্তি হবার জন্য ভ্যানে উঠলেও তাকে টেনে হেচড়ে নামনোর জন্য চেষ্টা করা হয়। পরে গ্রামের লোকজনের সহায়তায় আলেনূর বিবি তার ক্ষত স্থান দেখানোর জন্য থানায় যান। থানা পুলিশ আলেনূরকে দেখে চিকিৎসা নেয়ার কথা বলে তাড়িয়ে দেন। পরে স্থানীয় নারী কাউন্সিলর গোলেহার নাজনীন থানা থেকে আলেনূরকে নিয়ে আশাপাশের লোকজনের সহায়তায় তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

Shamol Bangla Ads

এনিয়ে আলেনূর বিবি জানান, হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসা নিয়ে গত শুক্রবার সকালে থানায় অভিযোগ করতে গিয়ে অপারেটর ময়েন আলীর দ্বারা লাঞ্ছনার শিকার হন তিনি। অভিযোগ লেখার জন্য তাকে খরচ না দেওয়ায় অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করে দূর দূর করে থানা থেকে বের করে দেয়া হয়। পরে নিরুপায় হয়ে থানার অপারেটর ময়েনের কাছে গিয়ে হাতে পায়ে ধরে পঞ্চাশ টাকা দেয়া হলে তার অভিযোগ শোনে একটি সাদামাটা অভিযোগ লিখে দেয়া হয়। থানায় অভিযোগ না দিতে পেরে  থানা থেকে বেরিয়ে নিজ বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে আতœহত্যা চেষ্টা করেন। এসময় তার মা দেখতে পেয়ে আলেনূরকে রক্ষা করেন।

এনিয়ে অভিযুক্ত লালচাঁন মৃধার সঙ্গেযোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রী খুবই খারাপ মানুষ। সে অসহায় বলে তাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে আলেনূর তার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন বলে সেদিন উত্তম মাধ্যম দেয়া হয়েছে। এনিয়ে তার স্ত্রী থানায় অভিযোগ করলে তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হবে বলে হুঙ্কার দেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তুহিন জানান, গত শুক্রবার একটি হাত ভাঙ্গা মেয়ে এধরণের অভিযোগ নিয়ে তার কাছে গিয়ে ছিল। ওই অভিযোগ তিনি কোন অফিসারের কাছে তদন্ত করতে দিয়েছেন মনে নেই। নতুন করে আরেকটি অভিয়োগ নিয়ে ওই মেয়েকে পাঠিয়ে দেয়ার বলা জন্য এ প্রতিনিধিকে বলা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!