ঠাকুরগাঁও সংবাদদাতা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালে হত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ সহ ১৪ দল ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ১৪ দলের নেতা কর্মীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে আওয়ামীলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন,অ্যাড. মকবুল হোসেন বাবু,সাদেক কুরাইশী, মাহবুবুর রহমান খোকন,অরুনাংশু দত্ত টিটো,আব্দুল মজিদ আপেল প্রমুখ।
অপরদিকে ৬০ দিনের হরতালে পুলিশ ও সরকারী দলের সন্ত্রাসীদের হাতে ২২ জন নেতা কর্মী নিহত হওয়ায় ঠাকুরগাঁওয়ে ১৮ দল গায়েবানা জানাযা আয়োজন করে।

শুক্রবার বাদ জুম্মা জেলা বিএনপি অফিস কার্যালয় প্রাঙ্গনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-জামায়াতসহ ১৮ দলের নেতা কর্মী সমর্থক অংশ নেয়।




