ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে গাড়িতে আগুন, হাতবোমা বিস্ফোরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ৮:৫৪ অপরাহ্ণ

RupNogor cavard-van-on-fireশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে হাতবোমার বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ওইসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর রূপনগর থানার কালশী এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। ওইসময় মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। একই সময়ে সেখানে একটি কাভার্ড ভ্যানেও আগুন দেয় তারা। শ্যামলীতে সকাল সাড়ে ৭টার হরতাল সমর্থকরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সকাল সাড়ে ৭টার দিকে মহাখালীতে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। ওইসময় মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হরতালকারীরা পালিয়ে যায়। এছাড়া সকালে বাড্ডা লিংক রোডে স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!