হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্র জিয়ানুরকে লাখ টাকার মুক্তিপনে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে ওই স্কুলের ছাত্র ও এবছরের এসএস সি পরীক্ষার্থী মোঃ জিয়ানুর রহমান (১৫) গত ১৪ অক্টোবর ঢাকার গুনশানের বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে উত্তরা-টঙ্গী এলাকায় অপহৃত হয়। এরই ধারাবাহিকতায় অপহৃতের পিতার মোবাইল ফোনে ২ লাখ টাকার মুক্তিপন দাবী করে ঢাকার ডেমরা এলাকায় নিয়ে আসতে বলে এবং পুলিশকে জানালে তার ছেলেকে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে অপহৃতের ১০ দিন পর বিভিন্ন নাটকিয়তা শেষে গত ২৪ অক্টোবর রাতে ঢাকার চিটাগাং রোড় এলাকা থেকে অপহৃত জিয়ানুরকে ১ লাখ টাকা মুক্তিপন দিয়ে অক্ষত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে। নাটকীয় ছেলে উদ্ধারের বিষয়টি ২৭ অক্টোবর রবিবার অপহৃতের পিতা সোরহাব উদ্দিন স্কুলের শিক্ষক ও সাংবাদিকদের অবহিত করেন।




