মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার : কুমিলার দেবিদ্বারে জাভেদ (২৩) নামে এক বখাটে কর্তৃক এক কলেজ ছাত্রীকে উত্তক্ত ও লাঞ্ছিত করার লজ্জা ও অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। বখাটে জাভেদ উপজেলার ফতেহাবাদ গ্রামের জামসেদ মিয়ার পুত্র।

ঘটনাটি ঘটে উপজেলার ফতেহাবাদ গ্রামের দাগন দিঘীর পূর্বপাড় রশিদ মাওলানার বাড়িতে। শনিবার সকালে নিজ ঘরের সিলিং’র সাথে ওড়না পেচিয়ে আব্দুর রহমানের মেয়ে দেবিদ্বার আহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ’র প্রথম বর্ষের ওই ছাত্রী রীনা আক্তার(১৮) আত্মহত্যা করে।
ওই ঘটনায় নিহত ছাত্রীর পিতা আব্দুর রহমান বাদী হয়ে শনিবার রাতে বখাটে জাভেদ, তার মাতা মনোয়ারা বেগম(৫০), বড় ভাই হাছান আহমেদ(২৫)কে আসামী করে দেবিদ্বার থানায় মামলা করেছেন।

জানা যায়, বখাটে জাভেদ কলেজ ছাত্রী রীনা আক্তারকে দীর্ঘদিন যাবত প্রেম ও বিয়ের প্রলোভনে উত্তক্ত করে আসছিল। জাভেদের এ প্রস্তাব রীনা কোন ভাবেই মানতে রাজি হয়নি। অবশেষে বিয়ের প্রস্তাবে তাকে লাঞ্ছিত ও ভীতি প্রদর্শন করে। স্থানীয় ভাবে সমাজ পতিদের হস্তক্ষেপে তার সমাধান করতে পারেনি। পরিবার ও সমাজপতিদের হস্তক্ষেপে উভয় পক্ষকে বিয়ের প্রস্তাবে রাজি করালেও শেষ পর্যন্ত জাভেদের পরিবার বিয়ের প্রস্তাব থেকে পিছু হটলে লজ্জা ও অপমান সইতে না পেরে রাগে ক্ষোভে নিজ ঘরের সিলিংএ উড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) শাহ্কামাল আকন্দ জানান, আত্মহত্যা করার প্ররোচনার অভিযোগে নিহতার বাবা অভিযুক্ত জাভেদ ও তার মা এবং বড় ভাইকে আসামি করে থানায় মামলা করেছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।




