ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় যৌতুকের বলি এক গৃহবধু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৬:১২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় যৌতুকের বলি এক গৃহবধু

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার রামনগরে যৌতুকের দাবিতে মেরী খাতুন (২১) নামে এক গৃহবধুকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী-শাশুড়ীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।  রবিবার ভোরে তাকে হত্যা করা হয়। দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের রনি মিয়া তার স্ত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের রনি মিয়া তার স্ত্রী মেরীকে বাবার কাছ থেকে যৌতুকের দাবিকৃত দেড় লক্ষ টাকা আনার জন্য বলে। সে টাকা আনতে অস্বীকৃতি করায় তার স্বামী রনি মিয়া ও শাশুড়ী রেনু বেগম ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিক নির্যাতন করে। এরপর তাকে হত্যা করে বাড়ির সদস্যরা পালিয়ে যায়। রবিবার সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।

নিহতের পিতা আয়ুব আলী জানান, প্রায়ই তার জামাতা রনি যৌতুকের টাকা দাবি করে আসছে। তার মেয়েকে যৌতুকের দাবিতেই হত্যা করেছে রনি এবং তার পরিবারের লোকজন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নিহতের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!