শ্যামলবাংলা ডেস্ক : সরকারের পক্ষ থেকে নির্দলীয় সরকারের দাবী মেনে নেয়া হলেই সব কর্মসূচী প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রেস সচীব মারুফ কামাল খান।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলিফোন সংলাপের পর সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতার প্রেস সচীব ওই কথা বলেন।
তিনি জানান, বিএনপি।প্রধানমন্ত্রীর সোমবারের আমন্ত্রণ গ্রহণ না করে তিন দিনের হরতালের পর সংলাপে বসতে চায় ।
শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে সোমবার গণভবনে আলোচনা ও নৈশভোজের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান।




